নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্তে একসময় গোটা দেশের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু তারপর দীর্ঘদিন কার্যত প্রশাসনিক অন্ধকারেই কাটে তার কেরিয়ার। এবার সেই দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেনকেই ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু নির্যাতনে গঠিত নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন দময়ন্তী সেন।
কলকাতার পার্ক স্ট্রিটে ঘটে যাওয়া বহুচর্চিত গণধর্ষণ কাণ্ড রাজ্য রাজনীতির পাশাপাশি প্রশাসনিক মহলেও তীব্র আলোড়ন ফেলেছিল। নাইটক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছিলেন সুজেট জর্ডন। সেই মামলার তদন্তভার সামলেছিলেন তৎকালীন আইপিএস অফিসার দময়ন্তী সেন। তার তদন্ত দক্ষতা সে সময় প্রশংসিত হয়। তবে তার পর থেকে তাকে আর কোনো বড় মামলার দায়িত্ব দেওয়া হয়নি।
রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নারী নির্যাতনের পুরনো ঘটনাগুলিকে নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সন্দেশখালি, কসবা, বগটুই-সহ বিভিন্ন এলাকায় মহিলা ও শিশু নির্যাতনের যে অভিযোগ উঠেছিল, তার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর নেতৃত্বে গঠিত ওই কমিটিতে তদন্তকারী আধিকারিক হিসেবে থাকছেন দময়ন্তী সেন। মুখ্যমন্ত্রীর কথায়, অতীতের একাধিক ঘটনায় সত্য সামনে আনা এবং নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করাই এই কমিটির মূল লক্ষ্য। আগামী ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এই কমিটি। তার আগে প্রাথমিক তথ্য সংগ্রহ এবং নথি যাচাইয়ের কাজ শুরু করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের