নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নারী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই আর রেহাই নয়, আইনের কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই লক্ষ্যেই বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘দূর্গাসুরক্ষা স্কোয়াড’। পাশাপাশি রাজ্যের প্রতিটি থানায় চালু হল ২৪ ঘণ্টার মহিলা হেল্পডেস্ক ও সাইবার হেল্পডেস্ক।
নবান্নে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন, 'নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার দ্রুত সুরক্ষা ও সুবিচার নিশ্চিত করা হবে।'
নতুন ব্যবস্থার আওতায় রাজ্যের প্রায় ৫০০ থানায় চালু হয়েছে ২৪×৭ মহিলা হেল্পডেস্ক। সেখানে দায়িত্বে থাকবেন বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশকর্মীরা। গার্হস্থ্য হিংসা, নারী নির্যাতন, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থাও করা হবে এই হেল্পডেস্কের মাধ্যমে। পাশাপাশি প্রতিটি থানায় চালু হয়েছে সাইবার হেল্পডেস্ক, যাতে অনলাইন প্রতারণা, সাইবার হেনস্তা ও ডিজিটাল অপরাধের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা যায়।
নারী সুরক্ষায় বিশেষ নজর দিতে চালু হয়েছে 'দূর্গাসুরক্ষা স্কোয়াড’। মোটরবাইকে চেপে মহিলা পুলিশকর্মীরা নিয়মিত টহল দেবেন শহর ও জেলার গুরুত্বপূর্ণ এলাকায়। রাস্তাঘাটে কোনও নারীকে উত্যক্ত বা হেনস্তা করা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে এই বিশেষ বাহিনী। প্রথম পর্যায়ে বসিরহাট, বনগাঁ এবং বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে ১০টি অত্যাধুনিক বাইক ও ২০টি রিয়েল-টাইম অডিও-ভিডিও ট্রান্সমিশন ডিভাইস দেওয়া হয়েছে, যার মাধ্যমে ঘটনাস্থল থেকে সরাসরি কন্ট্রোল রুমে তথ্য পাঠানো সম্ভব হবে।
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের