নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ছাইয়ের স্তূপে স্বজনদের খোঁজ চালানো হচ্ছে। চারিদিকে স্বজনহারাদের হাহাকার। পোড়া মাংসের গন্ধ। আর্থ মুভার দিয়ে অনুসন্ধান চালিয়ে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার হল। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। নিখোঁজ কমপক্ষে ২৮। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় ওয়াও মোমোর ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার যথাক্রমে মনোরঞ্জন সিট ও রাজা চক্রবর্তীকে। এর আগে ডেকরেটর্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। মৃত্যুপুরী নাজিরাবাদে ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উল্লেখ্য, রবিবার রাত দেড়টা নাগাদ সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ–২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদে একটি ডেকরেটার্স সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে থাকা মোমো তৈরির কারখানাও চলে যায় আগুনের গ্রাসে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ ম্যাপিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের