নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - কয়েকদিনের ব্যবধানে ফের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে তিনি মৃতদের পরিবারের সদস্যদের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। পাশাপাশি নিজে হাতে বিতরণ করেন ত্রাণসামগ্রী।
সূত্রের খবর, দুর্যোগের কয়েকদিন পরেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। হাসিমারায় একাধিক এলাকা পরিদর্শন করে তিনি ত্রাণ শিবিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। সোমবার নাগরাকাটায় দুর্যোগ বিধস্তদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিপর্যয়ে যাদের বাড়ি ধ্বংস হয়েছে, তা দ্রুত পুনর্গঠন করা হবে। এসময় ক্ষতিগ্রস্তদের নষ্ট হওয়া গুরুত্বপূর্ণ নথি পুনরায় তৈরি করার উদ্যোগও নেওয়া হয়েছে। রাজ্য সরকার ডুপ্লিকেট নথি তৈরির জন্য বিশেষ ক্যাম্প চালু করেছে।
ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী নিজের হাতে এদিন ত্রাণ বিলি করেন। শুধু আর্থিক সহায়তা নয়, পুনর্বাসন ও নথি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম করতে কাজ করছে রাজ্য সরকার।
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...