নিজস্ব প্রতিনিধি , মালদহ - পশ্চিমবঙ্গে দিনের পর দিন বেড়ে চলেছে ধর্ষণ। ছোট থেকে বড় হিংস্র মানসিকতার শিকার হচ্ছেন সকলেই। সম্প্রতি স্কুল , কলেজ ছাত্রীদের ওপর বেড়েছে অত্যাচার। অভয়াকাণ্ডের পর থেকেই উত্তাল পশ্চিমবঙ্গ। তবুও থামছে না এই নৃশংস অত্যাচার। বীরভূমের এক ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করে তাঁর ওপর শারীরিক অত্যাচার করে এক স্কুল টিচার। এরপর তাঁর দেহের অংশ টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে দেওয়া হয়। এবার এই অত্যাচারের বিরুদ্ধে সামিল হলেন মালদহের আদিবাসী সম্প্রদায়।

সূত্রের খবর , সোমবার দুপুর দুটো নাগাদ মালদহ থানার গেটের সামনে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়। তাদের অভিযোগ , বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। শুধু তাই নয় , এরপর খুন করে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়। খবর প্রকাশ্যে আসার পরও রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকাকে যথেষ্ট খাটো করে তাদের তীব্র নিন্দা করেন আন্দোলনকারীরা।
মালদহ থানার আইসির হাতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি , দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দিতে হবে। প্রশাসন ঠিকভাবে ব্যবস্থা না নিলে বাংলা বন্ধের হুমকিও দেন তারা। এই আন্দোলনে যোগ দেন মালদা আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা সেঙ্গেল অভিযানের নেতা মোহন হাসদা সহ আরও অনেকেই।

আন্দোলনকারীর পক্ষ থেকে একজন বলেছেন, "ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে স্কুল মাস্টার। ঘটনায় দোষীদের খুঁজে শাস্তি দিতে হবে। অভিযুক্তকে রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হয়। পরে আবার ছেড়ে দেওয়া হয়। আমরা চাই দোষীকে দ্রুত খুঁজে বার করা হোক। শুধু তাই নয় রামপুরহাট থানায় বিরুদ্ধে তদন্ত করা হোক। অন্যথায় পুজোর পর আমরা বাংলা বন্ধের ডাক দেব।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের