নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আসন্ন বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে প্রচারে মাতলেন তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। ফুলিয়ার বেলঘড়িয়া ২ নম্বর অঞ্চলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় শাসক দলের এই নেতাকে। তাঁকে ঘিরে এদিন দলীয় কর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারও শান্তিপুর কেন্দ্রে মনোনীত করা হয়েছে ব্রজ কিশোর গোস্বামীকে। সোমবার সকালে তিনি শিয়ালদহ বাজারে পৌঁছাতেই ভিড় জমান অগণিত মানুষ। প্রিয় মুখকে সামনে পেয়ে অনেকেই মুঠোফোনে তাঁর সঙ্গে ছবি, ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। তাঁর দাবি, ভোটারদের আশীর্বাদ ও ভালোবাসা পাশে থাকলে জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। নাগরিকদের সঙ্গে নিবিড় আত্মিক সম্পর্ক গড়ে তোলাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

তৃণমূল নেতৃত্বের কথায়, কর্মীরাই দলের আসল সম্পদ এবং তাঁদের ঐক্যবদ্ধ লড়াইয়েই সাফল্য আসবে। শান্তিপুরে শাসক শিবিরের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বরং সকলে এককাট্টা হয়েই ময়দানে নেমেছেন। নির্বাচনী প্রচারের পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, এদিন প্রতিটি ব্যক্তির কাছে গিয়ে সেই খোঁজ নেন প্রার্থী। বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার মতো স্পর্শকাতর বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রজ কিশোর গোস্বামী জানান, ‘বেলঘড়িয়া ১ ও ২ নম্বর অঞ্চলে মানুষের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। তবে ভোটার তালিকা থেকে প্রচুর মানুষের নাম বাদ পড়ে যাওয়া নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সরকারি প্রকল্পের সুবিধা থাকলেও জনসংযোগের কোনো বিকল্প হয় না। মানুষের কাছে পৌঁছালে তবেই বাস্তব চিত্র ফুটে ওঠে এবং সেই অনুযায়ী চিন্তাভাবনার পরিমার্জন ঘটে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য’।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের