নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আসন্ন নির্বাচনে আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। বুধবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন হুমায়ুন। পাশাপাশি AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি জানান, “মুখ্যমন্ত্রীর পদের জন্য লড়াই করব।“
এদিন আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “একটা বিষয়ে আমি বড় ভাই হুমায়ুনের সঙ্গে একমত নই। উনি বলেছেন ডেপুটি মুখ্যমন্ত্রী। আমি বলছি, আমরা মুখ্যমন্ত্রীর পদের জন্য লড়াই করব, ইনশাআল্লাহ। উপমুখ্যমন্ত্রী তো হাতের ৬ নম্বর আঙুলের মতো। আমরা টিম এম। আর গুজরাত যখন জ্বলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বসে ধোকলা খাচ্ছিলেন? বিলকিস বানো যখন ধর্ষিতা হচ্ছিলেন, তখন একজন মহিলা নেত্রী হয়ে উনি কাদের সঙ্গে বসেছিলেন? আয়নায় নিজের মুখ দেখুন, খুব খারাপ দেখতে লাগবে।“
তিনি আরও বলেন, “প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র। যেমন ভাবে যে কোনও মন্দির হিন্দুর কাছে পবিত্র, কোনও গির্জা খ্রিস্টানদের কাছে পবিত্র, যেমন কোনও গুরুদ্বারা শিখদের কাছে পবিত্র, তেমনই প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র। কোরানে বলা আছে, আল্লাহর ঘর তৈরি করা প্রত্যেক মুসলিমের কর্তব্য।“
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতায় এসেছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। দমদম বিমানবন্দরে তাঁকে জড়িয়ে ধরেন হুমায়ুন কবীর। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। বুধবার সকালে আসাদউদ্দিন ওয়েইসিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ সম্মোধন করে আসন্ন নির্বাচনে জোটের বার্তা দেন তিনি।
আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে আম জনতা উন্নয়ন পার্টির সভা। প্রথম সভা হবে ভরতপুরে। ওই সভায় এক লক্ষ মানুষের জমায়েত হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ১৮২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই ১৫৩ টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দলের তরফে। রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের