নিজস্ব প্রতিনিধি , হুগলী - শুক্রবার হুগলী চুঁচুড়া পৌরসভায় তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠান পালিত হয়। কিন্তু সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আর অসিত মজুমদারের এই অনুপস্থিতি নিয়ে ফের একবার গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূল নেত্রী রচনা ব্যানার্জী।
সূত্রের খবর, চুঁচুড়া পৌরসভা এবং হুগলি শহর তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে শুক্রবার আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মিলনীর। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কাউন্সিলর ও দলের কর্মীরা। সঙ্গে উপস্থিত ছিলেন তারকা তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে সকলের নজর কাড়ে বিধায়ক অসিত মজুমদারের অনুপস্থিতি। মঞ্চে দাঁড়িয়ে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলী সাংসদ রচনা ব্যানার্জী বলেন, ' অসিতবাবু কেন আসেননি তা আমি জানিনা। মুখ্যমন্ত্রী দেখানো পথে আমরা সবাই চলতে চলছি। কেউ যদি না চলে সেটা তাদের ব্যাপার।'
সাংসদ রচনা ব্যানার্জী আরও বলেন, ' দলকে ঐক্যবদ্ধ রাখা আমাদের দায়িত্ব। সেই কারণেই উনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত পোস্টারে উনার নাম রাখা হয়েছে। আমরা চাই চারিদিকে আমাদের দল এগিয়ে থাকুক। চারিদিক সবুজে সবুজ থাকুন। তারপরও উনি কেন অনুপস্থিত জানিনা। ব্যক্তিগত কারণে কেউ অনুপস্থিত থাকতেই পারেন, তবে দলকে বিশৃঙ্খলায় ফেললে তা আমরা কেউই চাই না।'
পাশাপশি, SIR ইস্যু নিয়েও মুখ খোলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করেছেন, আমরা এসআইআর মানছি না, আগামী দিনেও মানব না। এটা বাংলার মানুষের বিরুদ্ধে পদক্ষেপ, আমরা তার বিরোধিতা করব।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের