নিজস্ব প্রতিনিধি , হুগলী - মঙ্গলবার মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়। তবে শ্রীরামপুরে অষ্টমীর মণ্ডপে দেখা গেল এক ভিন্ন চিত্র। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের মহাপুজো শেষে আবেগে ভেসে গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে দাঁড়িয়ে তিনি চোখের জল ফেললেন মাকে ডেকে, প্রার্থনা করলেন শান্তি, সম্প্রীতি আর অসুর দমনের।
সূত্রের খবর, শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে এই বছরও জমকালো আয়োজন করেছে ৫ ও ৬ নম্বর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনারকের সূর্য মন্দিরের আদলে তৈরি মণ্ডপ আর সাবেকি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল নামছে প্রতিদিনই। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত মহাপুজোয় রীতিমতো আবেগে ভাসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সন্ধিপুজোর ক্ষণে নিজের আবেগ সামলাতে না পেরে কেঁদে ভাসালেন তিনি। মণ্ডপের ভিতরেই কান্নায় ফেটে পড়লেন সাংসদ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' মা সকলকে সুস্থ রাখুন, ভাল রাখুন। সারা বছর মায়ের অপেক্ষায় থাকি। মায়ের আশীর্বাদের দয়ায় আমরা থাকি। মা যেন শান্তিরূপেণ সংস্থিতা হয়ে শান্তি বজায় রাখেন। সারা পশ্চিমবঙ্গকে ভাল রাখুন, সব ধর্মের মানুষদের তিনি ভাল রাখুন, এই প্রার্থনা করি। একটা ভাল সংস্কৃতির রাজনীতি যেন তৈরি হয়। যে সব অসুররা রাজনীতির বাতাবরণ নষ্ট করছে মা যেন তাদের দমন করেন।'
তিনি আরও বলেন, ' মমতাদির উপর যেন মায়ের আরও আশীর্বাদ থাকে। ২০২৬-এর নির্বাচন আছে, মা যেন সব শক্তি যেন মমতাদিকে যেন পশ্চিমবঙ্গের প্রতিটা অসুরকে মারতে পারে। জনসমর্থে সব শুভ মানুষ যেন অধিষ্ঠিত হয় বাংলায়।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের