নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের সময় যত এগোচ্ছে বঙ্গে রাজনৈতিক সংঘাত আরও বেশি তীব্র হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি। অভিযোগ, ভোটের আগে ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি।
সোমবার নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে অভিযোগ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও। সুকান্ত মজুমদারের অভিযোগ, ' একজন সিটিং মুখ্যমন্ত্রী নাকি বলছেন, ভোটের পর যারা বিজেপিকে ভোট দেবেন, তাদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে, আমি বিজেপি করি না। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে, যাতে সকলে বাড়ির সামনে ডিক্লারেশন দেন, যে সেই ব্যক্তি বিজেপি করেন না, বিজেপি সাপোর্টও করি না। এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন।'
সুকান্ত মজুমদারের আরও অভিযোগ, ' প্রত্যেক ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা হচ্ছে নির্বাচন কমিশন তো কদিনের জন্য এসবই করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝে গিয়েছেন হারছেন, বাংলার জনগণ তাকে হারাবেন এবার, সেই হারের ভয়ে এই ধরনের কথা বলছেন। ভোটারকে ভয় পাওয়ার চেষ্টা করছেন।' এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে মোট ৬ টি দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী প্রচার থেকে তাকে সরানোর আবেদনও।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের