নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রচার ঘিরে গেরুয়া শিবির ও তৃণমূলের মধ্যে তৈরি হলো তীব্র সংঘাতের পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ময়দানে নামতে হয় সাহেবগঞ্জ থানার পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
স্থানীয় সূত্রে জানা গেছে , সামনেই বিধানসভা নির্বাচন। তাই জনসংযোগে অংশ নিতে বুধবার চৌধুরীহাট বাজারে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। গেরুয়া শিবিরের অভিযোগ, কর্মসূচি চলাকালীনই শাসকদলের কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হয়ে পালটা 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। যার জেরে মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে প্রবল বচসা, রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয়েছে, শাসকদলের বাধার কারণে বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। বিরোধী শিবিরের দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিতেই এই চক্রান্ত। তাঁদের মতে, সন্ত্রাস ও অত্যাচার চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বর্তমান শাসক দল। তবে আগামী ৪ জুনের ফলাফলের পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে অজয় রায় জানান, 'আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা সকাল সকাল গিয়ে পদ্মফুলে ভোট দিয়ে আসুন। যারা নোংরা রাজনীতি করছে, নিজেদের অধিকার প্রয়োগ করে তাদের যোগ্য উত্তর দেবেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাকে একবার সুযোগ দিন। যদি কাজ পছন্দ না হয়, তবে ৫ বছর পর আমায় পাল্টে দেবেন'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের