6a37c9a2a4e3d_WhatsApp Image 2026-06-21 at 16.52.48
জুন ২১, ২০২৬ বিকাল ০৫:০৭ IST

মথুরাপুর স্টেশন চত্বরে বিশৃঙ্খলার অভিযোগ, তৃণমূল যুব নেতার বিরুদ্ধে সরব বিজেপি

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা  -  রাজ্যের পালাবদলের পর থেকে সরকারি জমি দখলমুক্ত করা এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজে গতি  আনার বার্তা দিয়েছে নতুন সরকার।সেই আবহেই মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখলমুক্ত করার প্রক্রিয়া চালু হয়েছে।সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিশৃঙ্খলার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল বিজেপি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখলমুক্ত করার কাজকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে।এই অভিযোগে প্রতিবাদে সামিল হন দলের কর্মী সমর্থকেরা।বিজেপির দাবি,উন্নয়নের স্বার্থে রেলের জমি দখলমুক্ত করার কাজ সকলের মেনে নেওয়া উচিত।তবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।পাশাপাশি রেলের কোয়ার্টার দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

ঘটনা প্রসঙ্গে রেল চত্বরে বসবাসকারী শাহজিনা বলেন,'আমি সাদ্দাম কে দেড় হাজার টাকা করে ভাড়া দিয়ে থাকি।এখন বাবুরা আমাদের এখান  থেকে উঠে যাওয়ার নোটিশ দিয়েছে।আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।৩ টে করে বাচ্ছা নিয়ে থাকি।কিছু একটা ব্যবস্থা করে দিক থাকার'।

বিজেপির জেলা সদস্য তারকনাথ হালদার বলেন,'আজকে সাম্য গাঙ্গুলী তৃণমূলের কিছু দুষ্কৃতী এবং সিপিএমের যারা অতৃপ্ত আত্মা তাদেরকে নিয়ে এসে একটা অরাজকতা সৃষ্টি করেছে।তাকে কিছু প্রশ্ন যদি করি তাহলে সে উত্তর দিতে পারবেনা।যখন মুর্শিদাবাদে শত শত হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন উনি কোথায় ছিলেন।যখন হরগোবিন্দ দাস,চন্দন দাস এদের কুপিয়ে হত্যা করা হল তখন এদের দেখা যায়নি।আমরা চাই,এই যে সমস্ত তৃণমূল নেতা তাদের কোটি কোটি সম্পত্তি করে ৪০ থেকে ৫০ বছর ধরে ভাড়ায় দিয়ে কাটিয়েছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক।আমরা রেলের কাছে কমপ্লেন করবো।আর সাম্য বাবুকে সাবধান করে দিতে চাই ঘোলা জলে মাছ ধরবেন না।মথুরাপুর শান্তিপূর্ণ এলাকা।সকলকে শান্তিতে থাকতে দিন।সকলকে করজোড়ে অনুরোধ করবো আপনারা সরকারের বিরুদ্ধে যাবেন না। আপনাদের জন্য সরকার অবশ্যই চিন্তাভাবনা করবে'।

আরও পড়ুন

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের