নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার ব্যবহার নিয়ে এবার কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য। শব্দদূষণের অভিযোগে পুলিশের তরফে মৌখিকভাবে মাইক খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলে জনস্বার্থ মামলায় অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্যের কাছে বিস্তারিত জবাব চাইল আদালত।
বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। মামলাকারীর আইনজীবী দানিশ ফারুকির দাবি, নির্ধারিত শব্দমাত্রা মেনে লাউডস্পিকার ব্যবহারের নিয়ম রয়েছে। কিন্তু কোথাও শব্দের মাত্রা পরীক্ষা না করেই মাইক খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মামলাকারীর আরও দাবি, আজান মুসলিম ধর্মীয় আচারের গুরুত্বপূর্ণ অংশ। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। ফলে এভাবে সামগ্রিকভাবে লাউডস্পিকার সরানোর নির্দেশ দেওয়া হলে তা ধর্মীয় অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে আদালতে সওয়াল করা হয়।
অন্যদিকে রাজ্যের হয়ে অ্যাডভোকেট এজি মিত্র মামলাটি খারিজের আবেদন জানান। তার বক্তব্য, ঠিক কোথায়, কোন মসজিদে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে তার নির্দিষ্ট তথ্য মামলায় নেই। কোনও ইমাম বা মসজিদ কর্তৃপক্ষও সরাসরি আদালতের দ্বারস্থ হননি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছেন রাজ্যের আইনজীবী।
তবে এই পর্যায়ে লাউডস্পিকার সরানোর ওপর স্থগিতাদেশ দেয়নি আদালত। নির্দিষ্ট ঘটনার তথ্য না থাকায় আপাতত এমন কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার মতো পর্যাপ্ত উপাদান আদালতের হাতে নেই বলেই জানানো হয়েছে। হুগলী জেলার ক্ষেত্রেও একই ধরনের নির্দেশ চাওয়া হলেও তা মঞ্জুর হয়নি।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের