নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিধ্বংসী আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। নিখোঁজ বহু। মঙ্গলবারও ধিকধিক করে জ্বলছে আগুন। দেড়দিন পর ঘটনাস্থলে পরিদর্শনে গেলেন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন দমকল বিভাগের ডিজি।
সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নাজিরাবাদের ঘটনাস্থলে যান সুজিত বসু। ঘুরে দেখেন ভস্মীভূত এলাকা। সর্বহারাদের সঙ্গে কথা বলেন তিনি। সুজিত বসুর উপস্থিতিতে দমকল বিভাগের ডিজি জানান, কারখানার ছিল না কোনও অনুমোদন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু জানান, ”খবর পাওয়ার পরই দমকলের ১২ টি ইঞ্জিন পৌঁছে যায়, পরে ইঞ্জিন আরও বাড়ানো হয়। সারারাত কাজ করেছেন দমকল কর্মীরা। গতকাল ২৬ জানুয়ারি থাকায় অনেক জায়গায় ছুটি ছিল। কিন্তু সেসব বাতিল করেই দমকল বিভাগ যথেষ্ট পরিশ্রমের সঙ্গে কাজ করে আগুন নিভিয়েছে। আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা তা নিচ্ছি। সেইমতো পদক্ষেপ করা হবে। তদন্ত হবে।“
নাজিরাবাদের দুটি গুদাম থেকে ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিদগ্ধ অবস্থায় থাকায় এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে। পুলিশ ও দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর থেকেই ২০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। মৃতদের পরিবার পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি দায়ের করেছেন।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের