নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা। দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। তবুও স্বদেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত এই নেত্রী।
২০২৪ সালে সংরক্ষণ-বিরোধী গণআন্দোলনের জেরে ক্ষমতা হারাতে হয় শেখ হাসিনাকে। সে সময় দেশজুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে তাঁর বাসভবনে হামলা ও ভাঙচুর করাও হয়। এরপর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। বর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
সেই সরকারের আমলে গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় তৎকালীন সরকারের একাধিক মন্ত্রীও দোষী সাব্যস্ত হন। পাশাপাশি আওয়ামি লিগকে নির্বাচনে অংশগ্রহণ থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। ফলে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে দলের কোনও প্রার্থী ভোটে দাঁড়াতে পারেননি।
তবে দেশের বাইরে থেকেও দলীয় কার্যকলাপে সক্রিয় রয়েছেন শেখ হাসিনা। বিভিন্ন সভা ও কর্মসূচিতে তিনি আওয়ামি লিগের নেতা-কর্মীদের বার্তা দিয়ে আসছেন। এদিকে বর্তমানে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় রয়েছে। যদিও নতুন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়নি বলে জানা গেছে।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, 'আমি এবছরই দেশে ফিরব। এটা আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নয়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং মানুষের পাশে দাঁড়ানো জরুরি। মৃত্যুকে আমি ভয় পাই না। ১৯৭৫ সালে পরিবারের অধিকাংশ সদস্যকে হারিয়েও বেঁচে ফিরেছি। আমাকেও বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আওয়ামি লিগকে রাজনীতি থেকে মুছে ফেলার চেষ্টা সফল হবে না'।
তিনি আরও বলেন, 'আমার বিরুদ্ধে যে বিচারপ্রক্রিয়া চালানো হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি। একটি নির্বাচনহীন ও অসাংবিধানিক সরকারের অধীনে এই রায় দেওয়া হয়েছে। আমাকে ফাঁসির সাজা দিয়ে আওয়ামি লিগকে নেতৃত্বহীন করার চেষ্টা চলছে। কিন্তু সমস্ত বাধা পেরিয়ে আমি দেশে ফিরব। আওয়ামি লিগ কোনও কাগুজে দল নয়। এটি জনগণের দল। যতবার বাধা এসেছে, ততবারই মানুষের সমর্থনে আরও শক্তিশালী হয়ে উঠেছে'।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের