নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের মর্মান্তিক দুর্ঘটনা ইছাপুর চৌমাথায়। শনিবার সকালে ব্যারাকপুরের দিকে আসতে থাকা একটি অটো উল্টে গিয়ে আহত হন ৩ জন পেসেঞ্জার। অভিযোগ , হটাৎই অটোর সামনে চলে আসেন এক প্রথচারী। তাকে বাঁচাতে গিয়েই ঘটে এই বিপত্তি।
সূত্রের খবর , ঘোষপাড়া রোডে ইছাপুর চৌমাথায় শনিবার সকালে ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। শ্যামনগরের দিক থেকে ব্যারাকপুরের দিকে আসছিল একটি অটো। সেই সময় হঠাৎই এক পথচারী রাস্তার মাঝখানে চলে আসায় চালক ব্রেক কষে অটোটি থামানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়।

ঘটনায় অটোতে থাকা ৫ জনের মধ্যে ৩ জন গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা সহ পথচলতি মানুষজন তাদের উদ্ধার করে ব্যারাকপুরের ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা একজনের অবস্থাকে আশঙ্কাজনক বলে ঘোষণা করেন। এরপর অবিলম্বে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ সহ আতপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকরা। দুর্ঘটনাস্থল ঘিরে শুরু হয় যানজট। যদিও পুলিশের তৎপরতায় কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের তরফে জানানো হয় , পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট অটোচালক সহ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এপ্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী ভোলা সাঁতরা জানান , “ব্যারাকপুরের দিকে অটোটি যাচ্ছিলো। অটোর গতিও তেমন ছিলনা। আসতেই ছিলো। একজন রাস্তা থেকে হেটে যাচ্ছিলেন তাকে বাঁচাতে গিয়েই অটোটি উল্টে যায়। আমি তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।''
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের