নিজস্ব প্রতিনিধি , হুগলী - কালীপুজোর পর উৎসবের আবহে চলছে প্যান্ডেল খোলার কাজ। ঠিক সেই সময় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্যান্ডেল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ডেকরেটার্স কর্মীর। ঘটনায় এক নিমেষে চাঞ্চল্য এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃতের নাম দীপ চৌধুরী (৩২), বাড়ি উত্তরপাড়া মাখলায়। রাজা প্যারী মোহন রোড ইয়ুথ ফোরাম কালীপুজো কমিটির প্যান্ডেল খোলার কাজ চলছিল। ওই সময় প্যান্ডেলের উপর দিয়ে গিয়েছিল বিদ্যুতের তার।

কাজ করতে গিয়ে অসাবধানতাবশত সেই তারে হাত লেগে যায় দীপের। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, তড়িদাহত হয়ে তিনি উপরে ঝুলে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয়দের প্রশ্ন, প্যান্ডেল খোলার সময় বিদ্যুৎ সংযোগ কেন বিচ্ছিন্ন করা হয়নি? কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা সোমনাথ দাস জানান, “ তারটিকে ইন্সুলিন করলেই বিপদ এড়ানো যেত। ছেলেটির বয়স খুবই অল্প। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনকে এ ব্যাপারে আরও সতর্ক হতে হবে।”
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের