নিজস্ব প্রতিনিধি, গাজা – ইজরায়েলি সেনার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গাজা। রক্ত গঙ্গায় ভাসছে গাজা এই আবহে ফের গাজায় হামলা চালাল ইজরায়েলি সেনা। এবার গাজার হাসপাতালে হামলা চালাল ইজরায়েলি সেনা। এর জেরে মৃত্যু হয়েছে ৩ সাংবাদিক সহ ১৫ জনের। এই হামলার বিষয়ে জানিয়েছে প্য়ালেস্টাইনের স্বাস্থ্যকর্মীরা।
সূত্রের খবর, সোমবার গাজার নাসের হাসপাতালে হামলা চালায় ইজরায়েলি সেনা। ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। এর মধ্যে রয়টার্সের কর্মী হাতমে খালেদ ও একজন ফটোগ্রাফার রয়েছেন। গত সপ্তাহ থেকে হামাসকে ধূলিসাৎ করতে নতুন করে অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা।
এদিকে যুদ্ধ থামানোর আর্জি জানিয়ে ইজরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইক জমির বলেন, “নেতানিয়াহুর সামনে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করার একটি সুযোগ রয়েছে। আমাদের মনে হয় এই সুযোগ গ্রহণ করা উচিত। সেনার জন্যই এই বিশেষ চুক্তি সম্পন্নের সুযোগ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই নেবেন প্রধানমন্ত্রী। দেশের জনগণের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত। তারা চান বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হোক। যার মাধ্যমে ৫০ জন পণবন্দিকে ঘরে ফেরানো ও এই যুদ্ধ সমাপ্ত করা সম্ভব হবে।“
উল্লেখ্য, পণবন্দিদের দ্রুত ফেরানোর দাবিতে সরব হয়েছেন ইজরায়েলবাসী। তাঁদের অভিযোগ, নেতানিয়াহুর জেদের জন্যই বলি দেওয়া হচ্ছে পণবন্দিদের। সূত্রের খবর, শনিবার এই নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আভিবের হোস্টেজ স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল করেন হাজার হাজার ইজরায়েলবাসী।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের