নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোথাবাড়ি অশান্তির ঘটনায় মূল প্ররোচনাকারী হিসেবে গ্রেফতার হয়েছেন আইনজীবী মোফাক্কারুল ইসলাম। তবে এই গ্রেফতারিকে ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্কের শুরু হয়েছে। একটি ছবি প্রকাশ্যে এনে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
মোথাবাড়ি কাণ্ডে তদন্তে নেমে পুলিশ ও CID একযোগে অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করেছে। অভিযোগ, তিনিই ওই ঘটনায় উস্কানি দেওয়ার মূল ভূমিকা নিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক প্রমাণ, বিশেষ করে ভাইরাল ভিডিও, তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই গ্রেফতারের পরই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন, সেখানে মোফাক্কারুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। সেই ছবি সামনে এনে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিম এবং অন্যান্য দলের যোগসূত্রের অভিযোগ তোলেন। তার বক্তব্য, 'এই ছবি থেকেই প্রমাণ যে মিমই তৃণমূল, তৃণমূলই মিম। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। সব মিলে মিশে একাকার, একই অঙ্গে এতরূপ'।
অপরিদকে, এই ঘটনার নেপথ্যে জড়িত মিমকে বিজেপির কোকিল বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ' বলেছিলাম বহিরাগত এনে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির হয়ে কাজ করা এই মিম অশান্তি তৈরি করছে। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফের সঙ্গে কংগ্রেস, বিজেপিরও উস্কানি আছে। যে CID কমিশনের আওতায় পড়ে না, সেই CID গ্রেফতার করেছে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের