নিজস্ব প্রতিনিধি , জাকার্তা - বিদেশের মাটিতে আরও একটি বড় সম্মান যোগ হল নরেন্দ্র মোদির ঝুলিতে। ইন্দোনেশিয়া তাঁকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'বিন্তাং আদিপূর্ণা' বা 'মেডেল অফ অনার'-এ ভূষিত করল। এই স্বীকৃতিকে ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের গুরুত্বের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে মোদির ভূমিকারও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে একে।
সোমবার ৩ দেশের সফরের প্রথম পর্যায়ে ইন্দোনেশিয়ায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি ও খনিজ সম্পদ- একাধিক ক্ষেত্রেই আলোচনা হয়েছে। ইন্দোনেশিয়ার আকাশসীমায় প্রবেশের পর তাঁর বিশেষ বিমানকে সশস্ত্র নিরাপত্তা দেয় দেশটির বিমানবাহিনীর এফ-১৬ ও সু-৩০ যুদ্ধবিমান। জাকার্তায় অবতরণের পর বিশেষ মর্যাদায় তাঁকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো ৪ মন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
মঙ্গলবার সুবিয়ান্তো প্রধানমন্ত্রী মোদিকে 'বিন্তাং আদিপূর্ণা' সম্মানে ভূষিত করার ঘোষণা করেন। ইন্দোনেশিয়ার ঐক্য, ধারাবাহিকতা ও সমৃদ্ধিতে অসামান্য অবদান রাখা ব্যক্তিদেরই এই সম্মান দেওয়া হয়। এই সফর ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়ও সামনে আসে। মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারে অবস্থিত সাবাং বন্দরের যৌথ উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব ভারত মহাসাগরে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে লজিস্টিকস সহযোগিতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সাবাং বন্দরটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছাকাছি। নির্মাণাধীন গ্রেট নিকোবর বন্দর প্রকল্প থেকে এর দূরত্ব প্রায় ১০০ মাইল।
প্রতিরক্ষা ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্দোনেশিয়া তাদের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আরও সম্প্রসারণে আগ্রহী বলে জানা গেছে। পাশাপাশি ভারতের তৈরি 'অস্ত্র' বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। ডিআরডিওর তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০০ কিলোমিটারেরও বেশি। এটি ইন্দোনেশিয়ার সু-৩০ যুদ্ধবিমানের সঙ্গে ব্যবহার করা সম্ভব বলে মনে করা হচ্ছে। ফলে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
শুধু প্রতিরক্ষা নয়, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইস্পাত, নিকেল ও রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন সংক্রান্ত প্রকল্পে ভারতীয় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বৈদ্যুতিক যানবাহন, পরিচ্ছন্ন জ্বালানি, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা শিল্পের জন্য নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য। এছাড়া ইন্দোনেশিয়ার প্রয়োজন অনুযায়ী ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। ইন্দোনেশিয়া সফরের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির।
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের