নিজস্ব প্রতিনিধি, দিল্লি – চলতি শীতকালীন অধিবেশনে সংসদে নাম বিড়ম্বনা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বাজপেয়ী’ বলে সম্বোধন করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে সংসদে রীতিমতো হাসির রোল।
এদিন বাংলার শাসকদলকে তুলোধোনা করে সংসদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন SIR করতে দেব না, হল তো। কেন SIR নিয়ে গালাগাল করছেন? বাংলায় অনুপ্রবেশ রুখতে কাঁটাতার লাগানোর জন্য় জমি দেওয়া হয়নি। তার জেরে বাংলায় অনুপ্রবেশকারীদের ভিড়।“
এরপরই মুখ ফসকে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী।“ যদিও পরে ঢোঁক গিলে নরেন্দ্র মোদি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের পরই হাসির রোল সংসদ জুড়ে।
এর আগে সংসদে শীতকালীন অধিবেশনের শুরুতে নিজের ভাষণের সময় ‘বন্দে মাতরম’-এর শ্রষ্ঠা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন মোদি। এখানেই শেষ নয়। স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে বললেন ‘পুলিন বিকাশ দাস’। মাস্টারদাকে বলেন ‘মাস্টার সূর্য সেন’। আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সঙ্গে সঙ্গে ভাষণ থামিয়ে ভুল শুধরে মোদি বলেন, “আপনার ভাবনাকে আমি সম্মান করি সৌগতদা। বঙ্কিমদা বলা আমার ভুল। ওনাকে ‘বঙ্কিমবাবু’ বলব।“
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের