নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউ মার্কেটের মির্জা গালিফ স্ট্রিটের সেই ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছিল ৯ জনের। আগুনের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে কলকাতা পুরসভার লাইসেন্স ব্যবস্থা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যে ভবনে আগুন লেগে এত প্রাণহানি, সেই একই বিল্ডিংয়ে অনুমোদিত হয়েছিল ৪০টি ট্রেড লাইসেন্স! পুরসভার নথি বলছে, অধিকাংশ লাইসেন্সই দেওয়া হয়েছিল তৃণমূল পরিচালিত পুরবোর্ডের আমলে। ফলে স্বাভাবিক ভাবেই পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
নিউ মার্কেটের মির্জা গালিফ স্ট্রিটের ওই হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক স্তরে তদন্ত। সেই তদন্তেই সামনে এসেছে কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স সংক্রান্ত একাধিক তথ্য। জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার হওয়া ভবনটিতেই মোট ৪০টি ট্রেড লাইসেন্সের অনুমোদন ছিল। পুরসভার তথ্য অনুযায়ী, এই লাইসেন্সগুলির অধিকাংশই দেওয়া হয়েছিল তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সময়ে। একটি ভবনের মধ্যে এতগুলি ব্যবসা পরিচালনার মতো পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি না, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা উপযুক্ত এই বিষয়গুলি যাচাই না করেই লাইসেন্স দেওয়া হয়েছিল কি না, তা নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন।
কারণ, শুধু কাগজে-কলমে একটি ব্যবসার অনুমতি দেওয়া আর বাস্তবে সেই ব্যবসা চালানোর জন্য ভবনটি নিরাপদ কি না দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর সেই ব্যবধানই যদি থেকে থাকে, তাহলে তার খেসারত দিতে হয়েছে মানুষের জীবন দিয়ে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠছে। পুরসভার লাইসেন্স দেওয়ার পদ্ধতি নিয়েও অতীতে প্রশ্ন উঠেছিল। তৎকালীন পুরবোর্ডের তরফে দাবি করা হয়েছিল, লাইসেন্স ইন্সপেকশনে গিয়ে আধিকারিকদের বিরুদ্ধে তোলাবাজি ও টাকা আদায়ের অভিযোগ উঠছিল। সেই পরিস্থিতি এড়াতে পরবর্তীতে অনলাইন সেলফ-ডিক্লারেশন ব্যবস্থার দিকে জোর দেওয়া হয়। কিন্তু নিউ মার্কেটের ওই ভবনে ৪০টি ট্রেড লাইসেন্স থাকার তথ্য প্রকাশ্যে আসার পর সেই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের