নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ধর্মীয় স্থানে চুরি ঠেকাতে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিলেন অতিরিক্ত পুলিশ সুপার। এই উদ্যোগে খুশি রানাঘাটের বাসিন্দারা। ভবিষ্যতে অনেকটা স্বস্তি মিলবে বলেই মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর গৌরমঠ কাঠালতলা মন্দিরে অমূল্য অলংকার চুরি যায়। অভিযোগের পর তড়িঘড়ি তদন্তে নামে দায়িত্বপ্রাপ্তরা। একদিনের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। এরপর মঙ্গলবার সন্ধ্যায় চাকদহ থানায় সাংবাদিক সম্মেলন করা হয়।

সেই সম্মেলনে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা উদ্ধার হওয়া জিনিসপত্র প্রদর্শন করেন। যার মধ্যে রয়েছে দুটি বাঁশি, দু’সেট রুপোর মুকুট, নুপুর এবং বেশ কিছু সোনার অলংকার। এখানেই তিনি এলাকার সকল মন্দির, বিভিন্ন ধর্মীয় স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য নির্দেশ দেন।
এ প্রসঙ্গে সিদ্ধার্থ ধাপলা জানান, 'ধর্মীয় স্থানে নজরদারি থাকলে এ ধরনের চুরি অনেকাংশে কমবে। যদি কোনও ঘটনা ঘটেও যায়, অভিযুক্তদের দ্রুত পাকড়াও করা সম্ভব হবে। তাই এলাকাবাসীর সুবিধার্থে এই উদ্যোগে নেওয়া হয়েছে। আশা করি এতে কারও কোনওরকম অসুবিধা থাকার কথা নয়'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের