নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনার পারদ আরও চড়ালেন রাজ্যসভার সাংসদ রাজীব কুমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব কুমারের সঙ্গে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দেখা হওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে দলত্যাগের জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজীব কুমারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য সামনে আসেনি।
গত বছর অবসর গ্রহণের পর তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভায় পাঠানো হয়েছিল প্রাক্তন আইপিএস রাজীব কুমারকে। দীর্ঘদিন ধরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তাকে কালীঘাটের রাজনৈতিক কর্মকাণ্ডে খুব বেশি দেখা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের ডাকা বৈঠকে তার উপস্থিতি এবং সেখানে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আলাদা করে কথোপকথন নতুন জল্পনার জন্ম দিয়েছে।
সম্প্রতি তৃণমূলের ভাঙন এবং একাধিক সাংসদের দলত্যাগের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলেছে। সেই আবহেই রাজীব কুমারের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কাকলি ঘোষ দস্তিদারের প্রকাশ করা একটি ছবিতে তাদের পাশাপাশি দেখা যাওয়ায় রাজনৈতিক মহলের একাংশে জল্পনা আরও তীব্র হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজীব কুমার দলত্যাগ বা রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের