নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নকশালবাড়ির জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কয়েক দিন আগে নকশালবাড়িতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ' কেন্দ্রীয় বাহিনী বিজেপি পার্টির পতাকা নিয়ে যাচ্ছে। লজ্জা করে না ? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু, আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে। কোনওদিন যা হয়নি, অভিযোগ হয়েছে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' মধু আর বিধু হয়েছে দুই ভাই। যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে মা বোনদের বলব যে রাঁধে সে চুলও বাঁধে। ছেলেদের পিছনে রাখবেন। আপনারা সামনে থাকবেন। আর কী কী দিয়ে কী করতে হয় আপনারা সব জানেন।'
কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে এমন মন্তব্য সংঘাতের পরিস্থিতিতে জওয়ানদের কাজকর্মে আইনি জটিলতা তৈরি করতে পারে। সেই কারণেই পুরো ঘটনার প্রেক্ষাপট ও বক্তব্যের বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এখন মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের উপরই নির্ভর করছে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের