নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে তীব্র উত্তেজনা ছড়াল কালীঘাট এলাকায়। অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান এবং তীব্র বাকবিতণ্ডা।
বিজেপির রোড শো যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল, সেই পথের ধারে আগেই জমায়েত শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির মুখে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন ছিল পুলিশ। রোড শো কালীঘাটে পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে। মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। তাদের সঙ্গে বিজেপি কর্মীদের তর্কাতর্কি ও বচসা শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ। নিরাপত্তার কারণে শাহকে আর ট্রাকে করে ওই পথ দিয়ে যেতে দেওয়া হয়নি; গাড়িতে করেই তিনি পৌঁছে যান সার্ভে বিল্ডিংয়ে। অভিযোগ, শাহের গাড়ি চলে যাওয়ার পর তৃণমূলের জমায়েতের দিকে এগিয়ে যান বিজেপি কর্মীরা। তখন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয়।
অন্যদিকে সার্ভে বিল্ডিংয়ের সামনে জড়ো হওয়া তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা ও স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে। বিজেপির অভিযোগ, আচমকাই হামলা চালানো হয় এবং তাতে এক বিজেপি কর্মী আহত হন। তার চোখে গুরুতর চোট লাগে বলে জানা গেছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের