নিজস্ব প্রতিনিধি ,নদীয়া - নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। সোমবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচার না হলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সূত্রের খবর, দিন কয়েক আগে নদীয়ার নবদ্বীপে নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক। এই খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা নবদ্বীপ। এর আগে নিহত বিজেপি নেতাকে কল্যানী এইমসে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নিহতের সঞ্জয়ের নবদ্বীপের বাড়িতে গিয়ে তার প্রতিচ্ছবিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ কথা বলেন সঞ্জয়ের বৃদ্ধ অসুস্থ বাবা সুকুমার ভৌমিকের সঙ্গে।
শুধু তাই নয়, নবদ্বীপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, ' তৃণমূলের লোকেরা খুন করেছে বলে গ্রেফতার হবে না। মমতার আমলে খুন করুন, ধর্ষণ করুন কোনো গ্রেফতারি নেই। তৃণমূলের মুসিলম হলেও কোনো গ্রেফতারি নেই। রবীন্দ্রনাথের ফটো ছিঁড়ে গ্রেফতারি হয়না। তৃণমূল সাসপেন্ড করার পর পুলিশ তাকে গ্রেফতার করে।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'এই ঘটনায় জড়িত জলেশ্বর, অমলেন্দু আর অমরনাথ এদের খুব ভালো করে চিনি আমি। সব বড় দুর্নীতিবাজ। এদের খুব ভালো করে চিনি আমি। ২৬ এর পরিবর্তনের পর এদের অবস্থা শোচনীয় হবে। এই জলেশ্বরের পিছনে আছে অমরনাথ আর ওর পিছনে আছে ভাইপো।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের