6a9043bfadd2c_WA_1787839418591
আগস্ট ২৭, ২০২৬ বিকাল ০৭:৩৫ IST

পুজোর আগে চিনিতে কোপ! টাকা থাকলেও ইচ্ছেমতো মিলবে না চিনি


নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পুজোর আগে চিনির বাজারে বড়সড় চাপ তৈরি হয়েছে। দাম বাড়ার পাশাপাশি এবার চিনির কেনাকাটাতেও জারি হয়েছে নিয়ন্ত্রণ। অনলাইন কুইক-কমার্স প্ল্যাটফর্ম থেকে শুরু করে বড় সুপারমার্কেট সব জায়গাতেই নির্দিষ্ট পরিমাণের বেশি চিনি কেনা যাচ্ছে না। ফলে উৎসবের মরশুমে মিষ্টি তৈরির প্রস্তুতিতে সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতা থেকে বড় পরিবারগুলি।

এই পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে অনলাইন বাজারে। জেপ্টো, ব্লিঙ্কিট এবং সুইগি ইনস্টামার্টের মতো প্ল্যাটফর্মে একসঙ্গে বেশি পরিমাণ চিনি অর্ডার করা যাচ্ছে না। কোথাও একজন ক্রেতার জন্য এক বা দুই কেজির প্যাকেটের সীমা রাখা হয়েছে। অফলাইন বাজারেও একই ছবি। ডি-মার্ট এবং রিলায়েন্সের মতো বড় সুপারমার্কেটে পরিবার পিছু সাধারণত ২ থেকে ৩ কেজি পর্যন্ত চিনি কেনার সীমা রাখা হয়েছে।

চিনির জোগান নিয়ে তৈরি হওয়া চাপ সামাল দিতে কেন্দ্রও একাধিক পদক্ষেপ করেছে। বাজারে সরবরাহ বাড়াতে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১০ লক্ষ টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আমদানি করা চিনি পরিশোধন করে বাজারে ছাড়ার জন্য মিল মালিকদের অতিরিক্ত দু’মাস সময় দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, দ্রুত বাজারে চিনির জোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে আনা এবং কৃত্রিম সংকট রোখা।

তবে আমদানি করা চিনি দেশে পৌঁছে তা পরিশোধন করে বাজারে আসতে কিছুটা সময় লাগবে। সেই সময়ের মধ্যে যাতে মজুতদারি বা অতিরিক্ত কেনাকাটার কারণে বাজারে আরও চাপ না তৈরি হয়, সেজন্যই বিক্রেতাদের এই পরিমাণ নির্ধারণ বলে মনে করা হচ্ছে। নিত্যদিনের চা বা রান্নার ক্ষেত্রে খুব বড় সমস্যা না হলেও পুজোর মিষ্টি তৈরি কিংবা বড় পরিবারের জন্য বেশি চিনি কেনার ক্ষেত্রে এই নিয়মে বিপাকে পড়তে পারেন ক্রেতারা। এখন দেখার, কেন্দ্রের আমদানি নীতি কত দ্রুত বাজারে জোগান বাড়ায় এবং চিনির দামে কবে স্বস্তি ফেরে।

আরও পড়ুন

যাদবপুরের অশান্তির নেপথ্য খুঁজতে তৎপর কমিশন, শুরু হল নথি বিশ্লেষণ
আগস্ট ২৭, ২০২৬

যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন

ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড খোলাকে ঘিরে ধুন্ধুমার , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অভিষেকের
আগস্ট ২৭, ২০২৬

অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা

রাখিতে মহিলাদের জন্য এক বছরের ফ্রি রিচার্জ ! প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া
আগস্ট ২৭, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি

ফের হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের , ৮০৩ কোটির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি খারিজ আদালতের
আগস্ট ২৭, ২০২৬

পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে

গান গাওয়ানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটক , পুলিশের জালে ৪ যুবক
আগস্ট ২৭, ২০২৬

তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়

গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর ! ৩১শে অগস্টের মধ্যে e-kyc না করলে হতে পারেন সমস্যার সম্মুখীন
আগস্ট ২৭, ২০২৬

ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা

ভিনরাজ্যে নয় , এবার নিজের গ্রামেই রোজগার ! পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

সকাল থেকে ভ্যাপসা গরম, দুপুর গড়াতেই মেঘ-বৃষ্টি-বজ্রের দাপট ! হাতে রাখির সঙ্গে এবার 'ছাতা' হোক ভাইয়ের স্পেশাল গিফট
আগস্ট ২৭, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বিচারকের কার্ড হাতিয়ে টাকা লোপাট! বিচার পাচ্ছে না খোদ বিচারক, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক

বাংলায় ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া! কোথাও আবার এক শিক্ষকেই চলছে হাজার হাজার ছাত্রের পড়াশোনা, চাঞ্চল্য UDISE+ রিপোর্টে
আগস্ট ২৬, ২০২৬

UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

“গিল্ডের একক নিয়ন্ত্রণ নয়” ! ২০২৭ বইমেলায় ২৪ সদস্যের নতুন কমিটি , বাদ সভাপতি-সম্পাদক
আগস্ট ২৬, ২০২৬

২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের