নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে বিলবোর্ড খোলা নিয়ে বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বেআইনি বিলবোর্ডের অভিযোগে সেটি খুলতে পুরকর্মীদের সঙ্গে পৌঁছায় পুলিশ। কিন্তু অর্ডার কপি দেখানো নিয়ে শুরু বাগবিতণ্ডা। এরপরই অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। শেষ পর্যন্ত গ্যাসকাটার নিয়ে বিলবোর্ড খুলতে গিয়ে তৈরি হয় তীব্র উত্তেজনা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছান কলকাতা পুরসভার বেশ কয়েকজন কর্মী এবং পুলিশ আধিকারিক। তাদের সঙ্গে ছিল গ্যাসকাটার। পুরসভার দাবি, অফিসের বাইরে লাগানো বিলবোর্ডটি বেআইনি। তাই সেটি খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরকর্মী ও পুলিশ অফিসে পৌঁছতেই বাইরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুরকর্মীদের কাছে অর্ডার কপি দেখতে চান। অভিষেকের দাবি, সেই সময় অর্ডারের কপি দেখাতে পারেননি পুরকর্মীরা। তা নিয়েই দুপক্ষের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়।
অভিষেক বলেন, 'আমার অফিসের বাইরে কী বোর্ড লাগাব, তা পুরসভা ঠিক করবে।' তার অভিযোগ, পুরসভার অর্ডার নিয়েই গরমিল রয়েছে এবং সেই অর্ডার সংশোধন করতে যাওয়া হচ্ছে। গ্যাসকাটার নিয়ে পুলিশ-পুরকর্মীদের অফিসে আসা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এটি বেআইনি প্রবেশের সামিল। ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকেও নিশানা করেন অভিষেক। তার প্রশ্ন, 'আপনি যা ইচ্ছা তাই করবেন? দেশে গণতন্ত্র, সংবিধান বলে কিছু নেই। প্রয়োজনে আদালতে মামলা হবে। বিচারব্যবস্থা যা রায় দেবে মাথা পেতে নেব।' এরপর কিছুটা সময়ের জন্য পুরকর্মীরা অর্ডার কপি সংশোধনের জন্য সরে যান। কিন্তু পরিস্থিতি সেখানেই থামেনি। পরে পুলিশ কার্যত জোর করে অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।
বিশেষ করে কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে মহিলা পুলিশকর্মীদের হাতাহাতির ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ, পুলিশের কয়েকজন সদস্যকে বাধা দেওয়া হয় এবং ধস্তাধস্তির সময় কয়েকজন সিঁড়িতে পড়ে যান। অন্যদিকে, পুরকর্মীদেরও বারবার কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুরসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বিলবোর্ডটি বেআইনি এবং যেভাবেই হোক সেটি খুলে দেওয়া হবে। ফলে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে তৈরি হয় তীব্র উত্তেজনা।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের