নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক সংস্কার এবং তোষণের রাজনীতি বন্ধ করার বার্তা দিচ্ছিল নতুন বিজেপি সরকার। এবার সেই পথেই আরও এক বড় সিদ্ধান্ত নিল নবান্ন। ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ করার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।
সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত প্রকল্প চালু ছিল, তা আগামী মাস থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। তবে চলতি মাস পর্যন্ত সেই প্রকল্পগুলির সুবিধা মিলবে বলেও জানিয়েছেন তিনি।
অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, 'ধর্মের ভিত্তিতে কোনও বিশেষ শ্রেণিকে আলাদা করে সরকারি সহায়তা দেওয়া হবে না। খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।' ফলে এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতার মতো প্রকল্পগুলিও বন্ধ হয়ে যাচ্ছে। যদিও সরকার এখনও পৃথকভাবে সেই প্রকল্পগুলির নাম ঘোষণা করেনি।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের