নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - মল্ল রাজাদের ঐতিহ্যের শহর বিষ্ণুপুরে আবারও প্রাণ ফিরে পেল রাজকীয় উৎসবের আমেজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে আয়োজিত পুজো-পরবর্তী কার্নিভালে একসঙ্গে মিশে গেল ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক উন্নয়নের বার্তা। রঙ, আলো, ঢাকের তালে রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত হল বিষ্ণুপুর শহর।
সূত্রের খবর, রাজ্যের পাশাপশি জেলায় পালিত হয়েছে পুজো কার্নিভাল। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার ছয়টি ব্লক থেকে মোট ১৮টি পুজো কমিটি অংশ নেয় এই মহা-আয়োজনে। মল্লগড় এলাকায় অনুষ্ঠিত এই শোভাযাত্রা শুরু হয় ঐতিহাসিক রাসমঞ্চ থেকে এবং শেষ হয় রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে। প্রতিটি পুজো কমিটির ট্যাবলোয় রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির বার্তা ও সামাজিক সচেতনতামূলক থিম তুলে ধরা হয়।
কার্নিভালের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মল্ল রাজাদের কুলদেবী মা মৃন্ময়ীর ট্যাবলো। সেবাইত ও রাজপুরোহিতদের উপস্থিতিতে রাজবাড়ির ঐতিহ্যকে জীবন্ত করে তোলা হয় এই উপস্থাপনায়। পাশাপাশি পুরুলিয়ার ছৌ নৃত্য, আদিবাসী নৃত্য, লোকসংগীত ও নাট্যাভিনয়ের মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য প্রদর্শনী মুগ্ধ করে দর্শকদের।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের