নিজস্ব প্রতিনিধি , বীরভূম - কথায় আছে পুলিশ চাইলে সব পারে। পুলিশের জাল পাতলে সেখানে ধরা না দিয়ে নাকি উপায় নেই। ঠিক তেমনই প্রমাণ দিল বীরভূম জেলার মল্লারপুর থানার পুলিশ। চুরি যাওয়া তিনটি মোটরবাইক উদ্ধার সহ অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। নজির বীরভূম পুলিশের।
সূত্রের খবর , গত ১২ থেকে ১৩ই অক্টোবরের মধ্যে মল্লারপুর থানায় তিনটি বাইক চুরির অভিযোগে দায়ের করা হয়। লিখিত অভিযোগ দায়ের করেন রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের বাসিন্দা ভাগ্যোধর লেট সহ মল্লারপুর বাহিনা এলাকার অভিজিৎ দাস। অভিযোগ পেয়েই আঁটঘাট বেঁধে নামে পুলিশ। তদন্তে গ্রেফতার করা হয় চার দুষ্কৃতিকে।
চারজনকে গ্রেফতার করার পর কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময়ই উঠে আসে একের পর এক সত্য। নিজেদের কুকীর্তি শিকার করেন তারা। বয়ান রেকর্ড করা শুরু করে পুলিশ। উদ্ধার করা হয় দুটি বাইক। তবে তৃতীয় বাইকটির কোনো হদিস না মেলায় ফের জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। তখনই গলগল করে বেরিয়ে আসে তৃতীয় বাইকের ঠিকানা। তাদের বয়ানের ভিত্তিতেই তিন নম্বর বাইকটিও উদ্ধার করা হয়। পুলিশের এই তৎপরতা ভীষণই প্রশংসিত হয়েছে এলাকায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের