নিজস্ব প্রতিনিধি ,কলকাতা - অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর হেনস্তার অভিযোগের নতুন মোড়। অভিযোগের তদন্তে বৃহস্পতিবার বনগাঁয়ে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। সেই ঘটনায় অভিযুক্ত তনয় শাস্ত্রী এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিমি চক্রবর্তী দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে তনয় শাস্ত্রীর বাড়িতে যান তদন্তকারী আধিকারিকেরা। সেখানে তনয় শাস্ত্রী ও আরও দু'জন পুলিশি কাজে রীতিমতন বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সাথে ধস্তাধস্তির শুরু হয়ে যায়। এরপরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।
এই ঘটনা প্রসঙ্গে বনগাঁর পুলিশ জেলার সুপার দীনেশ কুমার জানান, মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়েছিল পুলিশ। সেই সময় সরকারি কাজে বাধা দেওয়া হয়। সেই কারণেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে নয়।
এই প্রসঙ্গে অভিনেত্রী মিমি জানান, আমি অনুষ্ঠান করছিলাম। হঠাৎ তনয় শাস্ত্রী মঞ্চে উঠে আমাকে থামিয়ে দেন এবং নেমে যেতে বলেন। আমি কোনোরকম বিতর্কে না গিয়ে অনুষ্ঠান শেষ না করে মঞ্চ থেকে নেমে আসি। পরে ই-মেইলের মাধ্যমে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেত্রী আরও অভিযোগ করেন, অন্যান্য শিল্পীদের মতন তিনি তনয় শাস্ত্রীর বাড়িতে অতিথি হিসেবে যেতে রাজি না হওয়ায় তার সঙ্গে এই রকমের আচরণ করা হয়।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তনয় শাস্ত্রী। তার দাবি মিমি অনেক দেরিতে অনুষ্ঠানে পৌঁছেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হত। আমরা সেই নিয়মই মেনেছি। ওনার সঙ্গে কোন ওরকম খারাপ ব্যবহার করিনি। অভিনেত্রীর অভিযোগ ও তনয় শাস্ত্রীর পাল্টা দাবিকে কেন্দ্র করে এলাকা ও সংস্কৃতিক মহলে ইতিমধ্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের