নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্টে আগাম জামিন খারিজ হতেই বড় পদক্ষেপ রাজ্য পুলিশের। বিধাননগরের প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করল এসটিএফ। দীর্ঘদিন ধরে তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট-সহ একাধিক অভিযোগের কেন্দ্রে ছিলেন দেবরাজ চক্রবর্তী। তার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।
রাজারহাট-গোপালপুর এলাকার পরিচিত রাজনৈতিক মুখ দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল যুব তৃণমূল কর্মী হিসেবে। পরে দলীয় টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দেন এবং বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে ফের তৃণমূলে ফিরে এসে সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই রাজনীতিতে আসেন স্ত্রী অদিতি মুন্সি, যিনি ২০২১ সালে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দেবরাজ ও অদিতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অভিযোগ, নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিজনদের নামে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী হলফনামায় সম্পত্তির প্রকৃত তথ্য গোপন করার অভিযোগও ওঠে। এর পাশাপাশি তোলাবাজি, সিন্ডিকেট পরিচালনা এবং জমি দখলের মতো একাধিক অভিযোগ নিয়েও তদন্ত শুরু হয়।
গ্রেফতারের আশঙ্কায় দুজনই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতি মুন্সিকে আগাম জামিন দিলেও তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এবং পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেয়। পাশাপাশি বাগুইআটি থানা এলাকায় প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে আদালত তাকে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেয়। সেই নির্দেশের পরই পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের