নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানি, লুটপাটের ২৪ ঘণ্টা পরও অধরা দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন উত্তর চিকলীগুড়ির মহিলারা। আহত পঞ্চমী দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ভাটিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হলেও, পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে , ভাটিবাড়ি এলাকার বাসিন্দা পঞ্চমী দাস। রবিবার দুপুরবেলা ১৫ থেকে ২০ জন স্থানীয় দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে তাঁর স্বামীর মাথায় আঘাত করে লুটপাট চালায়। এরপর পঞ্চমী দাসের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে তাঁকে মারধর করে। এমনকি তাঁর গলার হার সহ মেয়ের বিয়ের জন্য রাখা কিছু মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

দুষ্কৃতীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ পুরো একদিন পেরিয়ে গেলেও পুলিশ তাঁদের ধরতে পারছে না। এই ঘটনার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। যা ভাটিবাড়ি SBI ব্যাংক থেকে শুরু হয়ে ভাটিবাড়ি থানায় শেষ হয়।
ঘটনা প্রসঙ্গে ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য পৌলমী দাস জানান, 'থানার বড়বাবু আমাদের আশ্বস্ত করেছিলেন অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে। কিন্তু এখনও পর্যন্ত কোনো কেস নম্বর দেওয়া হয়নি। দিনে দিনে মহিলাদের ওপর হামলার ঘটনা বাড়ছে। অপরাধীরা চোখের সামনে থাকা সত্ত্বেও প্রশাসন গ্রেফতার করতে পারছে না। এর ফলে সাধারণ মানুষ ভীত, যাতে ভবিষ্যতে তাঁদের সঙ্গেও এমন কিছু না ঘটে'।
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...