নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পুজো শুরু হয়ে গেছে। মা চলে এসেছেন মর্তে। চারিদিকে এখন উৎসবের আমেজ। অনেক প্যান্ডেলগুলি মহালয়া থেকেই তাদের দরজা খুলে দিয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে। শিলিগুড়ির হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন হল দ্বিতীয়ায়। উদ্বোধনে শিলিগুড়ি মেয়র গৌতম দেব।
প্রত্যেক বছর শিলিগুড়ির দুর্গাপুজোগুলির মধ্যে বিশেষভাবে নজর কাড়ে হায়দার স্পোর্টিং ক্লাবের আয়োজন। এবছরও জাঁকজমকের সঙ্গেই আয়োজিত হল এই পুজো। গত দেড় থেকে দুইমাস ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে গেল এই পুজোর দরজা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব । ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেয়রকে বিশেষ সম্মান জানিয়েছেন ক্লাব কর্তারা। তাদের মধ্যে একজন গৌতম দেবের গলায় উত্তরীয় পরিয়ে দিয়েছেন। এছাড়াও একটি স্মারক তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। মেয়র বলেছেন, "সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তবে শারীরিকভাবে উদ্বোধন প্রয়োজন। আজকে থেকে সকলের জন্য এই পুজোর দরজা খুলে গেল। সকলকে বলব আসুন এসে এই পুজো উপভোগ করুন।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের