নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের ফলপ্রকাশের পর ফিরহাদ হাকিমের পদত্যাগের জোরালো গুঞ্জনে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হলো বাংলার রাজনৈতিক মহলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও দলের অন্দরের ফাটল ঢাকতে তড়িঘড়ি মহানগরীর সমস্ত দলীয় জয়ী প্রতিনিধিদের জরুরি বার্তা পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার দুপুরে কালীঘাটের বাসভবনে এই হাইভোল্টেজ সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শাসক শিবিরের অন্দরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিধানসভা ভোটে খোদ তিলোত্তমাতেই জোর ধাক্কা খেয়েছে রাজ্যের বিদায়ী শাসকদল। শহরের ১১টি আসনের মধ্যে অর্ধেকের বেশি চলে গিয়েছে প্রধান বিরোধী শিবিরের দখলে। যার সরাসরি প্রভাব পড়েছে পুরনিগমের ওপরেও। মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই লিড পেয়েছে পদ্ম শিবির। ফলে খাতা-কলমে পুরবোর্ড ঘাসফুলের নিয়ন্ত্রণে থাকলেও একের পর এক অভ্যন্তরীণ সংঘাতে ভিত আলগা হতে শুরু করেছে ঘাসফুল শিবিরের।
পুরপ্রধানের অজান্তেই শীর্ষ নেতার ডেরায় ভাঙচুরের নোটিস পাঠানো কিংবা প্রভাবশালী নারী নেত্রীর পরিবারকে আইনি জটিলতায় জড়ানোর মতো ঘটনায় ফাটল আরও স্পষ্ট হয়েছে। ওয়াকিবহাল মহলের অনুমান, এই সমস্ত ডামাডোলের জেরেই ববি হাকিম দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শীর্ষ নেতৃত্বকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। সেই আসন্ন বিপদের আঁচ পেয়েই দলের ১৩৭ জন কাউন্সিলরকে এককাট্টা রাখতে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যেখানে সেকেন্ড-ইন-কমান্ডও উপস্থিত থাকবেন।
ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ফিরহাদ হাকিম সত্যিই ইস্তফা দিলে কলকাতা পুরসভার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের ফলাফল ও পুরসভা ঘিরে সাম্প্রতিক বিতর্ক তৃণমূল নেতৃত্বের কাছে স্পষ্ট সতর্কবার্তা হয়ে উঠেছে। তবে ফিরহাদ হাকিম বা তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত ইস্তফা প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের