নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের স্যালাইন বিতর্ক। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রোগীর শরীরে প্রয়োগের অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। হাসপাতালের পাঁচ আধিকারিক ও স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, অ্যাডিশনাল সুপার, স্টোর ইনচার্জ, সিস্টার ইনচার্জ এবং এক নার্সকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। শুক্রবার রাতেই এই নোটিশ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ, অভিযোগের বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে সংশ্লিষ্টদের।
অভিযোগ, মেদিনীপুর শহরের বিদ্যাসাগরপল্লির বাসিন্দা মানসী দেকে গত ৫ জুলাই কিডনি ও হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় তার স্ট্রোক ধরা পড়ে এবং চিকিৎসার অংশ হিসেবে স্যালাইন দেওয়া হয়। রোগীর পরিবারের দাবি, পরদিন বিকেলে বৃদ্ধার বুকে জ্বালা শুরু হলে স্যালাইনের বোতল পরীক্ষা করে দেখা যায়, সেটির মেয়াদ চলতি বছরের মার্চ মাসেই শেষ হয়ে গেছে। এরপরই পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
অভিযোগ সামনে আসতেই স্বাস্থ্য দফতর দ্রুত একটি প্রতিনিধি দল হাসপাতালে পাঠায়। তারা হাসপাতালের সুপার ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্যদপ্তরে জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই দায়িত্বে গাফিলতির অভিযোগে পাঁচজনকে শোকজ করা হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের