নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - শুক্রবার দিনভর মেখলিগঞ্জের উচোলপুকুরী এলাকায় একাধিক চাষের জমিতে তাণ্ডব চালায় ৫ টি দাঁতাল হাতির দল। খবর পেয়ে বন দফতর কর্মীরা হাতিগুলোকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে। তবে বিপদ কাটেনি বলে জানিয়েছেন বন দফতর কর্মীরা। প্রয়োজনীয় কোনো কাজ ছাড়া মানুষকে ঘরের বাইরে না বেড়ানোর নির্দেশ দিয়েছেন বন দফতরের কর্মীরা।

স্থানীয় সূত্রের খবর , শুক্রবার সকাল থেকেই মেখলীগঞ্জ গ্রামে চলে দাঁতাল হাতির তাণ্ডব। হাতির তাণ্ডবে তীব্র ক্ষতির মুখে পড়েছে স্থানীয় চাষীরা। তবে শনিবার ভোরে জামালদহ ফরেস্টে পাঠানো হয় হাতিগুলোকে। তবে আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে। বন দফতর কর্মীরা গ্রামের মানুষজনকে নিরাপদে রাখতে জঙ্গলে প্রবেশ না করার পরামর্শ দেয়। যত দ্রুত সম্ভব প্রশাসন সহ দফতরের কর্মীরা সেই হাতিগুলোকে অন্যত্র সরানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছেন।
মেখলিগঞ্জ গ্রামের কৃষক নীরেন বর্মা জানিয়েছেন,"আমাদের বাড়িতে পরপর ৩ টে হাতি ঢুকে পড়ে। ঘরে ঢুকে আমার চাল, ডাল সব খেয়ে নেয়। আমরা তখন থালা বাজাতে শুরু করি। তারপর একটি ছোটো বোম ফাটাই। সেই শব্দে তারা বাড়ির পেছন দিক থেকে বেড়িয়ে অন্য একটি বাড়িতে চলে যায়। এই ঘটনায় আমরা গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছি।"
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের