নিজস্ব প্রতিনিধি, বেলজিয়াম – আগেই ভারতের আবেদনে সবুজ সংকেত দিয়েছিল বেলজিয়ামের নিম্ন আদালত। এবার পিএনবি-র ঋণখেলাপি, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল বেলজিয়ামের সুপ্রিম কোর্ট। মেহুল চোকসির আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।
গত অক্টোবরে বেলজিয়ামের নিম্ন আদালত জানিয়েছিল, ভারতের তরফ থেকে আসা প্রত্যর্পণের আর্জি বৈধ। ভারতের হাতে তুলে দিতে হবে মেহুল চোকসিকে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেলজিয়ামের সুপ্রিম কোর্টে যান তিনি। মেহুল চোকসির দাবি, ভারতে প্রত্যর্পণ করা হলে তাঁর ওপর নির্যাতন করা হতে পারে। ভারতের জেল তাঁর পক্ষে বসবাসের উপযুক্ত নয়।
এরপর ভারতের তরফ থেকে জেলের ছবি পাঠানো হয় বেলজিয়ামে। পাশাপাশি আইনের বাইরে গিয়ে কিছু করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়। সেই যুক্তি মেনে মেহুল চোকসির আবেদন খারিজ করে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে বেলজিয়ামের সুপ্রিম কোর্ট।
মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে পিএনবি থেকে ১৩ হাজার কোটি টাকা তছরূপের। এই মামলার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। ২০১৮ সালে দেশ ছেড়ে পালান সস্ত্রীক মেহুল চোকসি। প্রথমে গা ঢাকা দিয়েছিলেন দ্বীপদেশ অ্যান্টিগায়। ২০২৪ সালে সিবিআই জানতে পারে, বেলজিয়ামে গা ঢাকা দিয়েছেন গুজরাতের বছর পঁয়ষট্টির হিরে ব্যবসায়ী। এরপর থেকে বেলজিয়াম সরকারের কাছে তাঁর প্রত্যর্পণের আর্জি জানায় ভারত। অবশেষে প্রত্যর্পণের অনুমতি দিল।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের