নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর কয়েকঘণ্টা পর অর্থাৎ, রাতে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় কমিশন। সোমবার সকালে রাজ্যের পুলিশ শীর্ষকর্তাদের রদবদল করা হয়। ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে কমিশনকে মুখ্যসচিব বদল নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এই কর্মসূচি করেন তিনি। মিছিলে যোগ দেন কাজরী বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকারা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “রাত ১টায় মেসেজ পেলাম। মধ্যরাতে একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে? বাঙালি মহিলা চিফ সেক্রেটারি। ওরা নারী বিরোধী। আপনারা রাত সাড়ে ১২টার পর নন্দিনী চক্রবর্তীকে তাণ্ডব করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। বিজেপির দালালি করতে গিয়ে রাজ্যকে জিজ্ঞাসা করার দরকার মনে করলেন না। হোম সেক্রেটারিও বাদ। তিনি তো নন বেঙ্গলি কেন বাদ হলেন? ডিজি পীযূষ পাণ্ডে, বিনীত গোয়েল তো নন বেঙ্গলি ছিলেন। তার মানে নন বেঙ্গলি এফিশিয়েন্টদেরও বাদ দিয়েছেন।
মমতা আরও বলেন, “আসলে বিজেপির কথায় কারা কাজ করবেন। দেখে দেখে চয়েস করছেন। এটা বিনাশকালে বুদ্ধিনাশ। জেনে রাখুন যে অফিসারই পাঠান, তাঁরা সবাই আমাদের হয়েই কাজ করবেন, মানুষের হয়ে, বাংলার হয়ে কাজ করবেন। আগে নিয়ম ছিল রাজ্য সরকারের কাছে লিস্ট চাইতেন। আমরা ৩ টে করে নাম পাঠাতাম। ওরা সিলেক্ট করত। এ তো মগেরমুলুক। জমিদার, জোরদার এরা। প্রধানমন্ত্রী মিটিংয়ে বলছেন, চুন চুনকে মারেঙ্গে। আমি ওনাকে বলি দেশকে কী ভাবে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন। সব চেঞ্জ করে দিন, তারপরও বাংলার সরকার বদলাবে না। লিখে নিন।“
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের