নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানলে জ্বলছে গোটা বিশ্ব। জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এই আবহে দেশবাসীকে সুরক্ষিত রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ক্যাবিনেট বৈঠকে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, এদিন ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এলপিজি এবং এলএনজির পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে হবে। তেল এবং গ্যাস কেনার পরিধি আরও বাড়াতে হবে। জ্বালানি সম্পদের কালোবাজারি রুখতে এবং কড়া পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, যে করেই হোক, দেশবাসীকে সুরক্ষিত রাখতেই হবে। গত ১ মার্চ মন্ত্রীসভার নিরাপত্তা পরিষদের (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি) জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ১ মাস পর ১ এপ্রিল ক্যাবিনেট বৈঠক করলেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। ভারত, রাশিয়া, চীন সহ একাধিক দেশ শান্তি প্রস্তাবের কথা বললেও ইরান, আমেরিকা, ইজরায়েলের মধ্যে কোনও পক্ষই তাতে রাজি নয়।
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের