নিজস্ব প্রতিনিধি, তেহরান - আমেরিকা এবং ইরানের সম্পর্কে তিক্ততা চরমে। আমেরিকার ‘ভালো বন্ধু’ ইজরায়েল। আমেরিকার সঙ্গে টানাপড়েনের মাঝেই ইরানে হামলা চালাল ইজরায়েল। সে দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাসভবনে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ইরানের ৩০ টির বেশি জায়গায় হামলা চালানো হয়েছে।
সূত্রের খবর, শনিবার সকালে ইরানে ৩-৪ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। তেহরানের উত্তর এবং পূর্বেও মুহুর্মুহু বোমাবর্ষণ করা হয়েছে। সেখানে বসবাস করেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। তবে সেই মুহূর্তে সেখানে ছিলেন না তিনি। বিপদ আঁচ করে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
অন্যদিকে সাইরেন বাজিয়ে তেল আভিভের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাট্জ জানিয়েছেন, “ইরানের বিরুদ্ধে সতর্কতামূলক হামলা চালানো হয়েছে। বিপদ আঁচ করে, আত্মরক্ষার্থে, ইজরায়েল নিজেকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করেছে।“
উল্লেখ্য, ২০২৫ সালে সংঘাতে জড়িয়েছিল ইরান এবং ইজরায়েল। প্রায় ১২ দিন ধরে চলে সেই সংঘাত। তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দাবি করে ইজরায়েল। এরপরই ‘আত্মরক্ষার্থে’ হামলা চালায় ইজরায়েলি সেনা। অন্যদিকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকাও।
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের