নিজস্ব প্রতিনিধি, তেহরান – শনিবার সকাল থেকে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ডঙ্কা। ইরানের ৩০ টির বেশি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল। বাদ যায়নি স্কুলও। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এরপর থেকে ঘাত প্রত্যাঘাতের লড়াই শুরু হয়েছে। ইরানের স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, তেহরানের উত্তর এবং পূর্বেও মুহুর্মুহু বোমাবর্ষণ করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। বাতাসে বারুদের গন্ধ। প্রাণ হারিয়েছে ১৮০ জন পড়ুয়া। যে স্কুলটিতে হামলা চালানো হয়েছে, সেটি মেয়েদের স্কুল বলে জানানো হয়েছে।
ইজরায়েলি হানায় নিহত খামেনেই সহ তাঁর গোটা পরিবার। এছাড়া হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান আবদুলরহিম মৌসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে, আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান মহম্মদ পকপোর, শীর্ষস্থানীয় সেনা আধিকারিক আমার হাতামি এবং নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি। অন্যদিকে আবার মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের