নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ২ সপ্তাহের বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এর মধ্যে আবার কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইক। এই আবহে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
নিজের এক্স হ্যান্ডলে মার্কিন রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর লিখেছেন, “ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকা এবং ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা ক্রমাগত দৃঢ় হচ্ছে।“
সূত্রের খবর, নাশকতা সংক্রান্ত বিষয় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সার্জিও গোর ও ডোভালের মধ্যে। ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন তাঁরা।
উল্লেখ্য, বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করলেও অনুমতি ছাড়াই মিজোরামের দিকে চলে যান ৭ বিদেশী। অভিযোগ, লুকিয়ে সীমান্ত পেরিয়ে মায়ানমারে গিয়েছিলেন অভিযুক্তরা। সেখানে ভারতবিরোধী গোষ্ঠীগুলির সঙ্গে দেখা করেন তাঁরা। ইউরোপ থেকে অবৈধ উপায়ে নিয়ে আসা ড্রোন মিজোরামে পৌঁছে দিয়েছিলেন ৭ জন বিদেশী। তাঁদের বিরুদ্ধে ভারতের নিষিদ্ধ তালিকায় থাকা গোষ্ঠীগুলিকে সাহায্য করার অভিযোগ রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এই পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন ডোভাল।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের