নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হোলির দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেঁপে ওঠে মধ্যমগ্রাম। পরপর গ্যাস সিলিন্ডার ব্লাস্টের পর পাশের বেশ কয়েকটি দোকানে নিমেষের মধ্যে আগুন ধরে যায়। মিষ্টির দোকান সহ কাঠের গুদাম পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। এবার তার তাঁর নাম পরিচয় জানাল পুলিশ।
পুলিশ সূত্রে খবর , মৃত ব্যক্তির নাম দিলীপ শীল। বয়স ৫০ বছরের ঊর্ধ্বে। পুড়ে যাওয়া মিষ্টির দোকানের একটিতে কাজ করতেন তিনি। আগুন লাগার আগে তাকে দোকানে কাজ করতে দেখা গিয়েছিল। তবে পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে তদন্তকারীরা। পরিবারে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গোটা স্টেশন চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ট্রেন চলাচল। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশনের আশপাশ। মধ্যমগ্রাম বনগাঁ শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয় কিছুক্ষণ। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। এরপর দরকার হওয়ায় আরও একটি ইঞ্জিন এসে পৌঁছায়। কাঠের দোকানের আগুন সহজে নেভানো সম্ভব হচ্ছিল না। বেশ কয়েক ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম পুরসভার বিরোধী দলনেতা অশোক সাহা , তৃণমূলের তরফে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এলাকায় বিস পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের