নিজস্ব প্রতিনিধি , হুগলি - দিনের আলোয় মায়ের কোল থেকে সদ্যজাতকে ছিনিয়ে নিয়ে দৌড়। শ্রীরামপুরের এক হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। যদিও কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় শিশুকে। ঘটনায় ভীষণই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
সূত্রের খবর , বুধবার দুপুরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। বুধবার কন্যাসন্তান জন্ম দেন তিনি। সাড়ে এগারোটা নাগাদ ছুটি হওয়ার পর বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক। সেইসময় কালো বোরখা পরে একজন এসে দেখবেন বলে শিশুকে ছিনিয়ে নিয়ে দৌড় দেন। হাউহাউ করে চিৎকার শুরু করেন মহিলা।
পুলিশকে খবর দেওয়া হলে ভীষণই তৎপরতার সঙ্গে শিশু সহ মহিলাটিকে খোঁজার কাজ শুরু করে তারা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে মহিলাটির বেরিয়ে যাওয়ার ভিডিও। শ্রীরামপুরের নগার মোড় থেকে উদ্ধার করা হয় শিশুকে। আটক করা হয় ওই মহিলাকে। শিশুকে পুনরায় তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মহিলা সহ গোটা পরিবার।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের