নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছোটবেলা থেকেই বিমানের প্রতি গভীর আগ্রহ। কীভাবে একটি বিমান আকাশে ওড়ে, সেই কৌতূহলই একসময় রূপ নেয় গবেষণার নেশায়। আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে এবার নজির গড়লেন শান্তিপুর থানার বাবলা গোবিন্দপুর এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্র মৃন্ময় সরকার। নিজ উদ্যোগে ‘মাইক্রো টার্বোজেট ইঞ্জিন’ তৈরি করে ইতিমধ্যেই বিজ্ঞান মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে। তার লক্ষ্য, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে ভারতকে প্রযুক্তিগতভাবে আরও আত্মনির্ভর করে তোলা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানাঘাট সেন্ট মেরি স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র মৃন্ময়। বাবা প্রাক্তন সেনাকর্মী, মা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নতুন কিছু আবিষ্কারের প্রতি আলাদা ঝোঁক ছিল তার। বিশেষ করে বিমান প্রযুক্তি নিয়ে আগ্রহ থেকেই শুরু হয় দীর্ঘ গবেষণা। বিভিন্ন তথ্য সংগ্রহ করে সে জানতে পারে, বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল মাইক্রো টার্বোজেট ইঞ্জিন। তখনই কম খরচে তার বিকল্প তৈরি করার ভাবনা মাথায় আসে। প্রায় ৪ বছর আগে শুরু হয় তার গবেষণার কাজ। অধিকাংশ যন্ত্রাংশ নিজেই তৈরি করেছেন মৃন্ময়। শুধুমাত্র বিশেষ ধরনের একটি পাম্প ভারতে না পাওয়ায় সেটি আমেরিকা থেকে আনাতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সফলভাবে তৈরি হয় তার ইঞ্জিন।

এই ইঞ্জিন ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে বিমান ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। সর্বোচ্চ ১৩০ নিউটন থ্রাস্ট ও প্রায় ৫০ PSI অয়েল প্রেসার ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিনের খরচ তুলনামূলকভাবে অনেক কম। গত বছর চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি বিজ্ঞান প্রদর্শনীতেও অংশ নেন মৃন্ময়। সেখানে তার উদ্ভাবনা প্রথম স্থান অর্জন করে। উপস্থিত বিজ্ঞানীরাও তার কাজের প্রশংসা করেন। বর্তমানে সে চায়, সরকারিভাবে এই প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা করে ভবিষ্যতে দেশের কাজে লাগানো হোক।
মৃন্ময় সরকার জানায়, ‘ছোট থেকেই বিমানের প্রযুক্তি জানার আগ্রহ ছিল। সেই কৌতূহল থেকেই গবেষণা শুরু করি। পরে বুঝতে পারি, দেশের জন্য কিছু তৈরি করা দরকার। তাই কম খরচে এমন একটি ইঞ্জিন বানানোর চেষ্টা করেছি, যা ভবিষ্যতে বিদেশি প্রযুক্তির বিকল্প হতে পারে। এই কাজে মা-বাবা সবসময় পাশে থেকেছেন। আগামী দিনে আরও নতুন প্রযুক্তি তৈরি করে দেশের কাজে লাগতে চাই'।
মৃন্ময়ের মা শুক্লা সরকার বলেন, ‘ছোট থেকেই ওর মধ্যে দেশপ্রেমের মানসিকতা ছিল। সবসময় বলত, এমন কিছু করতে চায় যাতে বিদেশের উপর নির্ভরতা কমে। কাজটি ঝুঁকিপূর্ণ হলেও আমরা ওকে সাহস দিয়েছি। চেন্নাইয়ে প্রথম হওয়ার পর আরও আত্মবিশ্বাস বেড়েছে। আমাদের স্বপ্ন, ও বড় ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কাজ করুক'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের