নিজস্ব প্রতিনিধি, প্যারিস – গত রবিবার ভোরে মাত্র ৭ মিনিটের মধ্যে প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে খোয়া গিয়েছে বহুমূল্য অলংকার। এরপরই বন্ধ করে দেওয়া হয়েছিল ল্যুভর মিউজিয়াম। টানা ৩ দিন ধরে তদন্ত চালায় প্রায় ১০০ জন। এক সপ্তাহের মধ্যে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা ২ জন।
সূত্রের খবর, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে বিমান ধরে পালানোর চেষ্টা করছিলেন ১ জন। তা নজরে আসে তদন্তকারীদের। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। এর কিছুক্ষণ পর প্যারিস থেকে আরও একজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃত ২ জন প্যারিসের উপকণ্ঠে স্যেঁন-স্যঁত-দেনির বাসিন্দা। বাকি ২ জনের খোঁজে তল্লাশ জারি রয়েছে।
উল্লেখ্য, নদীর দিকে ল্যুভরের অংশে সংস্কারের কাজ চলছিল। ওই পথ দিয়েই মিউজিয়ামে আসে দুষ্কৃতীরা। হাইড্রলিক ল্যাডার নিয়ে সোজা উপরে উঠে যায় তাঁরা। অ্যাপোলো গ্যালারির জানলা ‘ডিস্ক কাটার’ দিয়ে কেটে ভিতরে ঢোকে। এরপর রাজা নেপোলিয়নের নেকলেস, ব্রোচ, জোসেফাইনের ব্যবহৃত গয়না সহ মোট ৯ টি গয়না। মাত্র ৭ মিনিটে এই ঘটনা ঘটিয়েছে।
প্যারিসের প্রসিকিউটর জানিয়েছেন, চুরি যাওয়া রত্নগুলির মূল্য আনুমানিক ৮৮ মিলিয়ন ইউরো অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ৮৯৬ কোটি টাকা। এটি সম্পূর্ণ পরিকল্পিত কাজ বলে মনে করে ল্যুভর মিউজিয়ামের কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলেও খোয়া যাওয়া সম্পদ এখনও ফেরত পাওয়া যায়নি। গ্রীষ্মকালে ল্যুভর মিউজিয়ামে ভিড় জমান বহু মানুষ। আঠারোশ শতকে ফ্রান্সের রাজা-রানিদের মুকুট সাজানো থাকে ল্যুভর মিউজিয়ামে।
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের