নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - এবার নৈহাটি থেকে সরাসরি এসি বাসে জোকা। উত্তর ২৪ পরগণার নৈহাটি থেকে কলকাতার দক্ষিণ প্রান্ত পর্যন্ত চালু হল নতুন বাস পরিষেবা। রবিবার নৈহাটি বাস টার্মিনাস থেকে প্রথম পর্যায়ে ১০টি এসি বাস পরিষেবা চালু করা হয়। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা PPP মডেলে চালু হয়েছে এই পরিষেবা। দীর্ঘ এই রুটে প্রতি আধ ঘণ্টা অন্তর বাস চলবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, নৈহাটি বাস টার্মিনাস থেকে ছেড়ে এই বাস যাবে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, চিনার পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা গেট, ওয়েবেল মোড়, টাটা মেডিক্যাল, চিংড়িঘাটা, শিয়ালদহ, আলিপুর হয়ে জোকা পর্যন্ত। ফলে উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকার সঙ্গে কলকাতার উত্তর, দক্ষিণ প্রান্তের সরাসরি যোগাযোগ তৈরি হবে। এই দীর্ঘ রুটে যাতায়াতের জন্য ভাড়াও নির্ধারণ করা হয়েছে। নৈহাটি থেকে জোকা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা, সর্বোচ্চ ভাড়া ১৩৫ টাকা। ফলে প্রতিদিন কর্মসূত্রে কলকাতার বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। রবিবার পরিবহন মন্ত্রী অর্জুন সিং নৈহাটি বাস টার্মিনাস থেকে নতুন এই বাস পরিষেবার উদ্বোধন করেন।
উদ্বোধনের পর পরিবহন মন্ত্রী জানান, 'নৈহাটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে নৈহাটি-জোকা রুটে ১০টি এসি বাস চালু করা হয়েছে। আগামী দিনে নৈহাটি থেকে তারাপীঠ, পুরুলিয়া, আসানসোল, শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নৈহাটি বাস টার্মিনাসকে আরও উন্নত, সাজিয়ে তোলার কথাও ভাবা হচ্ছে।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের